শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

গাইবান্ধার ফুলছড়ির সাত ইউপির ৬ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রিয়াজুল হক সাগর, রংপুর / ৭৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, মে ২১, ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস

 

গাইবান্ধায় আইন শৃঙ্খলা সভা শেষে উপজেলা চত্বর থেকে একসঙ্গে ৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের আটক করেছে পুলিশ।বুধবার বিকেলে ফুলছড়ি উপজেলা চত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃত সকলেই আওয়ামীপন্থি চেয়ারম্যান বলে জানা গেছে। আটককৃতরা হলেন- ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হান্নান, কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালু, ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী, এরেন্ডাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু ও উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল পাশা।

ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আটককৃত চেয়ারম্যানদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ নেই। তবে ফুলছড়ি থানার একটি নাশকতা মামলায় তাদের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, আটকের পর পরই তাদেরকে গাইবান্ধা সদর থানায় আনা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর