সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন

গাইবান্ধার ৫৮২ পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা নিশ্চিত করছে র‌্যাব

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া  / ৬৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া

‎আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে গাইবান্ধা জেলার ৫৮২টি পূজামণ্ডপকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) গাইবান্ধা। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, যা শেষ হবে ২ অক্টোবর বিজয়া দশমীতে। উৎসব চলাকালীন প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে র‌্যাব।

‎২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গাইবান্ধা কালীবাড়ি পাড়া কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১৩ এর কর্মকর্তারা। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎র‌্যাব জানায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। জেলায় ইতোমধ্যেই গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করা হবে।

‎বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে

‎পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম চলবে।

দুষ্কৃতিকারীদের যেকোনো হামলা, ভাঙচুর, চুরি বা ডাকাতি প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করবে।

প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি সার্বজনীন মিলনমেলা। বাঙালির সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক এই মহোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‌্যাব সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর