বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

গাইবান্ধা টিটিসিতে ভর্তি পরীক্ষায় দুর্নীতি বাতিলের দাবি স্থানীয়দের

রিপোর্টারের নাম / ৮৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া

 

গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ভর্তি পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় পর্যায়ে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ভর্তি প্রক্রিয়ার দাবি উঠলেও, একাধিক অনিয়মের কারণে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পাইওনিয়ার আইটি এন্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের প্রকল্প ব্যবস্থাপক মারুফ রেজা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত ও ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা টিটিসিতে ভর্তি পরীক্ষায়— প্রশ্নপত্র ফাঁস করে কিছু নির্দিষ্ট প্রার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে যোগ্যতার বাইরে প্রার্থীদের ভর্তি করানো হচ্ছে। প্রকৃত মেধাবীদের বঞ্চিত করে অবৈধ উপায়ে ভর্তি নিশ্চিত করা হচ্ছে। ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার চরম অভাব রয়েছে। বাতিলের দাবি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মারুফ রেজা তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন, অবিলম্বে এসব দুর্নীতির তদন্ত করে ভর্তি পরীক্ষাগুলো বাতিল করতে হবে। একই সঙ্গে, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।তিনি আরো বলেন, “গাইবান্ধা টিটিসি-তে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। নাহলে মেধাবীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হবেন, যা ভবিষ্যৎ কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।”

 

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর