বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

গাকৃবিতে আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ২৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ

নজমুল হক,স্টাফ রিপোর্টার গাজীপুর 

 

“ভাবনার শক্তিতে গড়ে ওঠা, গৌরবের লক্ষ্যে প্রতিযোগিতা” প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠান। উৎসবমুখর আয়োজনের মাধ্যমে গত ২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদ থেকে মোট ৮টি দল অংশগ্রহণ করে। চার রাউন্ডের ট্যাবুলেশন শেষে সেরাদের বাছাই করে চারটি দল সেমিফাইনালে ওঠে। উত্তেজনাপূর্ণ কয়েকটি ম্যাচ শেষে ফাইনালে মুখোমুখি হয় কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের দল ‘থ্রি মাস্কেটিয়ার্স’ এবং বন ও পরিবেশ অনুষদের “সংশপ্তক”। চূড়ান্ত পর্বে ‘এলডিসি থেকে উত্তরণ বিলম্বিকরণ জাতীয় স্বার্থের পরিপন্থী’ শীর্ষক সাংসদীয় মোশনে যুক্তি প্রমাণ বিশ্লেষণের বুদ্ধিদীপ্ত লড়াই উপহার দেয় দুই দলই। প্রতিটি বক্তব্যে ছিল তরুণ মেধার দীপ্ত উপস্থিতি। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিচারকদের মূল্যায়নে বিজয়ের মুকুট পরে ‘থ্রি মাস্কেটিয়ার্স’ দল। এক্ষেত্রে ডিবেট অব দ্যা টুর্নামেন্ট হন সংশপ্তক দলের আন্না মারিয়া ফাল্গুনী এবং ডিবেট অব দ্যা ফাইনাল হন থ্রি মাস্কেটিয়ার্সের ফাতেমা তুজ জোহরা। ফাইনাল রাউন্ডে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন গাকৃবি ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি মেহেদী হাসান। বিচারকের আসনে ছিলেন সাবেক সহ-সভাপতি মোস্তাকিম বিল্লাহ, মাহবুব হাসান রিফাত, সাবেক সাধারণ সম্পাদক রিফাতুল ইসলাম শাফি এবং ডুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি মো. হাবিবুর রহমান। এ আনুষ্ঠানিকতার পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। পুরো আয়োজনে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও সিনিয়র শিক্ষকবৃন্দ। বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে উপাচার্য উপস্থিত থেকে পুরো ফাইনাল পর্ব উপভোগ করেন। পরে প্রধান অতিথির অনুপ্রেরণামূলক বক্তব্যে উপাচার্য বলেন, “বিতর্ক চর্চা শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, যৌক্তিক সমালোচনামূলক চিন্তা, নেতৃত্বগুণ ও ইতিবাচক মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাকৃবির শিক্ষার্থীরা আজ যে বুদ্ধিবৃত্তিক পরিপক্বতার পরিচয় দিয়েছে, তা নিঃসন্দেহে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।” বক্তব্যের পর উপাচার্য বিজয়ী দলসহ সকল অংশগ্রহণকারীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রস্তুতি, যুক্তিকৌশল এবং পুরো টুর্নামেন্টের পেশাদার আয়োজনের প্রতি গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। এই আয়োজনের মাধ্যমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চা আরও সমৃদ্ধ ও সুসংগঠিত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর