বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

গাকৃবিতে আন্ত:অনুষদ ও আন্ত:হলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ১৩৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১০:৫৪ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) আন্তঃঅনুষদীয় (ছাত্র) ও আন্তঃহল (ছাত্রী) এর ক্রিকেট ও ভলিবলের ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৭টি অনুষদ থেকে ছাত্ররা এবং ৩টি ছাত্রী হল থেকে মেয়ে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

আনন্দ-উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলাসমূহ গতকাল ২১শে ফেব্রুয়ারি (শুক্রবার) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক্রিকেটে (ছাত্র) চ্যাম্পিয়ন হয় ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ এবং রানার্স আপ হয় পোস্টগ্র্যাজুয়েট-১ (পিজি-১)। ভাবার ক্রিকেটে মেয়েদের থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছে যথাক্রমে হয়েছে নতুন ছাত্রী-২ এবং নতুন ছাত্রী হল-১। অন্যদিকে ভলিবল (ছাত্র) খেলায় চ্যাম্পিয়ন হয় কৃষি অনুষদ এবং ভলিবল (ছাত্র) খেলায় রানার্স আপ হয় ফিশারিজ অনুষদ। তবে ভলিবল (ছাত্রী) খেলায় চ্যাম্পিয়ন হয়েছে নতুন ছাত্রী হল-১ এবং ভলিবল (ছাত্রী) খেলায় রানার্স আপ হয়েছে ছাত্রী হল-২। ছেলেদের ক্রিকেটে প্লেয়ার অব দ্যা ফাইনাল এবং টুর্নামেন্টন্ট হন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের মোঃ হাবিবুল ইসলাম পলাশ এবং ছেলেদের ভলিবল প্রতিযোগিতায় প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হন কৃষি অনুষদের মোঃ হারিস উদ্দিন। অন্যদিকে ক্রিকেটে মেয়েদের থেকে প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হন নতুন ছাত্রীহল-১ এর শিক্ষার্থী রাফিয়া ইসলাম রিচি এবং ভলিবাল মেয়েদের থেকে প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হন একই হলের শিক্ষার্থী আশিয়া তাবাসসুম লাবণ্য। প্রতিযোগিতা শেষে বিকেলে পরিচালক (ছাত্র কল্যান) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইবলাম অফ্রোদ। এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মাদ আলী জিন্নাহ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী, খেলার প্রশিক্ষক, অ্যাম্পায়ারসহ কার্মকর্তী ও কর্মচারীবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এক পর্যায়ে উপাচার্য বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠে তা ভবিষ্যৎ জীবনের জন্য পাথেয় হয়ে থাকে। শিক্ষার্থীদের মেধা বিকাশে যেকোনো উদ্যোগ করতে পাকৃবি প্রশাসন অত্যন্ত তৎপর বলেও উপাচার্য জানান। এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিত শিক্ষার্থীরা উষ্ণ অনুভূতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর