শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

গাকৃবিতে প্রথম আন্তঃঅনুষদীয় ছাত্রী ক্রীড়া টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ২৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ৫, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো আয়োজিত আন্তঃঅনুষদীয় ভলিবল, ফুটবল ও ক্রিকেট (ছাত্রী) টুর্নামেন্ট ২০২৫-২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শারীরিক শিক্ষা শাখার আয়োজনে এই বর্ণাঢ্য ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীবান্ধব ও অংশগ্রহণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পূর্বের আন্তঃহলভিত্তিক ক্রীড়া আয়োজনের পরিবর্তে আন্তঃঅনুষদীয় টুর্নামেন্ট চালু করা হয়। এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

এছাড়াও অনুষ্ঠানে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন, বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, শারীরিক শিক্ষা শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার ফলাফলে ফুটবল ও ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ এবং রানারআপ হয় কৃষি অনুষদ। অপরদিকে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কৃষি অনুষদ এবং রানারআপ হিসেবে স্থান অর্জন করে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ।

ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ভলিবলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কৃষি অনুষদের শিক্ষার্থী সীমান্ত রাণী পাল। ফুটবলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থী চলন্তিকা রাণী প্রগতি এবং ক্রিকেটে একই সম্মান অর্জন করেন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থী রিচি।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর নিজ হাতে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, সহমর্মিতা ও ক্রীড়াসুলভ মনোভাব এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

এই আন্তঃঅনুষদীয় টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতাই নয়, বরং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি বিকাশের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর