শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

গাকৃবিতে প্রযুক্তি হস্তান্তর অফিস প্রতিষ্ঠায় কর্মশালা অনুষ্ঠিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ২৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রযুক্তি হস্তান্তর অফিস (টেকনোলজি ট্রান্সফার অফিস) প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে “মেধাস্বত্ব সুরক্ষা, উদ্ভাবন ছড়িয়ে দেওয়া ও বাণিজ্যিক ব্যবহারের লক্ষ্যে গাকৃবিতে প্রযুক্তি হস্তান্তর অফিস প্রতিষ্ঠা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালাটি হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে এবং উপ-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক। অনুষ্ঠানে রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ পেটেন্টস, ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-পরিচালক (পেটেন্টস) মোঃ হাবিবুর রহমান। কর্মশালায় দেশের স্বনামধন্য কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর গবেষক ছাড়াও গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. মোহাম্মদ জিয়াউল হক। পরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক ও কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। তিনি প্রযুক্তি হস্তান্তর অফিস প্রতিষ্ঠার লক্ষ্য, কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। প্রবন্ধ উপস্থাপনা শেষে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে প্রকল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং গাকৃবির গবেষণাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজে লাগানোর বিষয়ে প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনা হয়। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তব্যে উপপরিচালক (পেটেন্টস) মোঃ হাবিবুর রহমান মেধাস্বত্ব সুরক্ষা, পেটেন্ট আবেদন প্রক্রিয়া এবং গবেষণার ফলাফলকে আইনগত সুরক্ষার মাধ্যমে কীভাবে বাণিজ্যিকভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “গবেষণা কেবল গবেষণাগার বা জার্নালে আটকে থাকলে তার সত্যিকারের মূল্য বোঝা যায় না। গবেষণার আসল শক্তি তখনই প্রকাশ পায়, যখন তা কৃষকের মাঠে, উদ্যোক্তার উদ্যোগে এবং সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনে। গাকৃবির এই প্রযুক্তি হস্তান্তর অফিস ঠিক সেই কাজ করবে গবেষক, কৃষক ও শিল্পকে একত্রিত করে উদ্ভাবনকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করবে।” কর্মশালাটি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবনকে বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিকীকরণের পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর