শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

গাকৃবি উপাচার্যের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৮৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ২৩, ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

রাজধানীর উত্তরায় গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে সংঘটিত হৃদয়বিদারক বিমান দুর্ঘটনার মর্মান্তিক প্রাণহানির ঘটনায় নিহত সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর অকাল মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। একই সাথে আমি আহতদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত সুস্থতা কামনা করছি। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই। এই দুঃসময় আমরা নিহতদের পরিবারগুলোর সঙ্গে সমভাবে শোকাহত। মহান সৃষ্টিকর্তা যেন তাঁদের এই অসহনীয় বেদনা সহ্য করার শক্তি দেন এ প্রার্থনা করছি। এ দুর্ঘটনা যেন আমাদের সচেতন করে তোলে এবং এমন দুঃখজনক দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সবাই এগিয়ে আসার জন্য আহ্বান করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী এ শোকাবহ মুহূর্তে মাইলস্টোন পরিবারের পাশে রয়েছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রয়োজনে মানবিক সহায়তা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আছে। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করবে এবং প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যেন ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি না হতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর