বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

গাকৃবি ভিসির সাথে আফ্রিকান দেশ বতসোয়ানার প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৯২ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ৩০, ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর সাথে ভবিষ্যৎ গবেষণা সহযোগিতা নিয়ে গত ২৮ জুলাই (সোমবার) দক্ষিণ আফ্রিকার দেশ বতসোয়ানার একটি উচ্চ পর্যায়ের ২৬ জনের গবেষণা প্রতিনিধি দলের এক সৌজন্য সাক্ষাৎ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গাকৃবির ভাইস-চ্যান্সেলরের সাথে সৌজন্যমূলক এ সাক্ষাৎটি গতকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অডিও ভিজুয়াল রুমে অনুষ্ঠিত হয়। এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। উক্ত বৈঠকে বতসোয়ানার পক্ষে নেতৃত্ব দেন বতসোয়ানা প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন) উম্পিল জন সেহুরুশে। দ্বিপাক্ষীয় বৈঠকটি সমন্বয় করেন মাসাম আইএনসি, এর চেয়ারম্যান নাফিস চৌধুরী, মিসেস অনিন্দিতা চৌধুরী এবং জনাব হাতেম আলী। এ সময় বতসোয়ানার পক্ষে উপস্থিত ছিলেন বতসোয়ানা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার (বর্ধিত) মাসা রামোরাথুদি, এমএস, হিলদাহ মোপা, বিএএমবি এর সিইও ল্যাম্বানি চার্লস ওবুসেং সহ উচ্চ পদস্থ অনেকে এবং গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদসহ বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, রেজিস্ট্রার। আলোচনার শুরুতে গাকৃবির ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের উপর একটি প্রাণবন্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারি প্রদর্শন শেষ হলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির চিত্র তুলে ধরেন। আলোচনায় দুই দেশের কৃষি ও গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পরে উভয়ের জন্য ফ্লোর উন্মুক্ত করে প্রশ্ন আহ্বান করা হয়। সকলের উত্থাপিত প্রশ্নের আলোকে গাকৃবি ও বতসোয়ানার সংশ্লিষ্ট সকলেই প্রশ্নের উত্তর প্রদান করেন। পরে সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকেই কৃষি গবেষণায় সেন্টার অব এক্সিলেন্স হিসেবে কাজ করে আসছে। যার ধারাবাহিকতায় এ সাক্ষাৎ দুই দেশের গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে উপাচার্য মনে করেন। এ সময় উপাচার্য বাংলাদেশের কৃষিভিত্তিক ঋতুসহ গাকৃবির উদ্ভাবিত বিশেষ বৈশিষ্ট্য সম্বলিত জাতের উদাহরণ তুলে ধরেন। বতসোয়ানার প্রতিনিধি দলটির নেতৃত্ব দানকারী বতসোয়ানা প্রেডিসেন্ট এর প্রজেক্ট উপদেষ্টা ওফিলি জন সেহুরুশে বলেন, “বাংলাদেশের কৃষি গবেষণার উন্নতি ও বৈচিত্র্য আমাদের অনুপ্রাণিত করেছে।

 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের সুযোগগুলো আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি।” সাক্ষাতে উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন, টেকসই কৃষি, প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃষিভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনের মতো বিষয়গুলোতে যৌথ গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ ও বতসোয়ানার মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনাকে জোরালো করেছে। উল্লেখ্য, দ্বিপাক্ষিক বৈঠক শেষে বিদেশি প্রতিনিধি দল গাকৃবির বিভিন্ন ল্যাব ও গবেষণামাঠ পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর