শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

গাকৃবি ভিসির সাথে বতসোয়ানার গবেষণা প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৮০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর সাথে গতকাল ২৮ জুলাই (সোমবার) বতসোয়ানার একটি উচ্চ পর্যায়ের ২৬ জনের গবেষণা প্রতিনিধি দলের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে দুই দেশের কৃষি ও গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। গাকৃবির ভাইস-চ্যান্সেলরের সাথে সৌজন্যমূলক এ সাক্ষাৎটি গতকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির চিত্র তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদসহ বিভিন্ন অনুষদীয় ডিন ও পরিচালকবৃন্দ। এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। আলোচনার শুরুতে গাকৃবির ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের উপর একটি প্রাণবন্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে উভয়ের জন্য ফ্লোর উন্মুক্ত করে প্রশ্ন আহ্বান করা হয়। সকলের উত্থাপিত প্রশ্নের আলোকে গাকৃবি ও বতসোয়ানার সংশ্লিষ্ট সকলেই প্রশ্নের উত্তর প্রদান করেন। পরে সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকেই কৃষি গবেষণায় সেন্টার অব এক্সিলেন্স হিসেবে কাজ করে আসছে। যার ধারাবাহিকতায় এ সাক্ষাৎ দুই দেশের গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

এ সময় উপাচার্য বাংলাদেশের কৃষিভিত্তিক ঋতুসহ গাকৃবির উদ্ভাবিত বিশেষ বৈশিষ্ট্য সম্বলিত জাতের উদাহরণ তুলে ধরেন। বতসোয়ানার প্রতিনিধি দলটির নেতৃত্ব দানকারী বতসোয়ানা প্রেডিসেন্ট এর প্রজেক্ট উপদেষ্টা ওফিলি জন সেহুরুশে বলেন, “বাংলাদেশের কৃষি গবেষণার উন্নতি ও বৈচিত্র্য আমাদের অনুপ্রাণিত করেছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের সুযোগগুলো আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি।” সাক্ষাতে উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন, টেকসই কৃষি, প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃষিভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনের মতো বিষয়গুলোতে যৌথ গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ ও বতসোয়ানার মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনাকে জোরালো করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর