শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

গাছা থানায় বিশেষ অভিযানে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী গ্রেফতার

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৬০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫, ১:০৫ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

 

গাজীপুর মহানগরের গাছা থানায় বিশেষ অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০টা ০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার বগারটেক চায়না ফ্যাক্টরি গলিতে অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন গাছা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক টিম।

অভিযানকালে ওই এলাকার বাসিন্দা তাহেরের মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০)-এর কক্ষ তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ভাড়াকৃত রুম থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই-এর পিতা মৃত জালাল মিয়া ও মাতা মৃত রোওসানা বিবি। তার স্থায়ী ঠিকানা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এবং ঢাকা মহানগরের হাতিরঝিল থানাধীন মগবাজার নয়াটোলা এলাকায়। বর্তমানে তিনি গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং শাহজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ থানায় নিয়ে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনায় গাছা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-৩২, তারিখ ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রি., ধারা—১৮৭৮ সালের অস্ত্র আইন (The Arms Act 1878) এর ১৯-এ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে এবং অবৈধ অস্ত্রের উৎস ও সম্ভাব্য সহযোগীদের শনাক্তে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর