সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক! কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি বাংলাদেশি যুবক কে আটক বিএসএফ এর বিরুদ্ধে বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া বাউবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি চুক্তিপত্র স্বাক্ষর গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্সঃডুয়েট উপাচার্য শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত সমাজসেবার লাইসেন্সে অবৈধ ক্ষুদ্রঋণ ব্যবসা,এমআরএ অনুমোদন ছাড়াই অভয়নগরে চলছে সুদ ও কিস্তির দৌরাত্ম্য

গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের ছাত্র শিশিরের মৃত্যু হয়েছে

রিপোর্টারের নাম / ৪৪৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩, ৪:০৬ অপরাহ্ণ

আতিকুর রহমান : 

বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার সময় শিশির (১৬) মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন ।বুকে আঘাত পায় শিশির। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।

শিশির শ্রীপুর উপজেলা গাজীপুর ইউনিয়নের নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর মেধাবী ছাত্র ।শিশির মোটরসাইকেল নিয়ে আজ বিকালে বন্ধুদের সাথে ঘুরতে যায় । বাড়ির পাশেই শালদহ নদীর শাখা পার হতেই সখিপুর উপজেলা। সখিপুর উপজেলার সোনাতলী মোড়ে মটরসাইকেল নিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় ।আহত অবস্থায় তাকে মাওনা চৌরাস্তা লাইফকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।

শিশির গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সালামের নাতী, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের বাতিজা,গাজীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সফিকুল ইসলামের একমাত্র ছেলে ।

শিশিরের মৃত্যুর পর শোক প্রকাশ করেছেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম মাদবর, নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মানিক, নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা ।

উল্লেখ্য শিশিরের সাথে থাকা ২( দুই) আরোহী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন । আহতরা হলেন নিজমাওনা পোলট্রি ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে জাহিদ( ১৬), নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের করনিক রশিদের ছেলে রাহাত (১৬) চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর