শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর

গাছ শুধু সৌন্দর্য নয়, জীবনের প্রতীক: ভাইস-চ্যান্সেলর, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ১৬৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৫:১২ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর 

গাছকে জীবনের প্রতীক এবং পরিবেশ রক্ষার শক্তিশালী হাতিয়ার হিসেবে উল্লেখ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেছেন, বনভূমি ধ্বংস ও কার্বন নিঃসরণের ফলে বিশ্ব আজ জলবায়ু পরিবর্তনের কঠিন বাস্তবতার মুখোমুখি। এই পরিস্থিতিতে বৃক্ষরোপণ কেবল একটি সৌন্দর্যবর্ধক কাজ নয়, বরং এটি পৃথিবীর প্রাণবৈচিত্র্য রক্ষায় এক অপরিহার্য পদক্ষেপ।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর, ২০২৫) গাকৃবি-এর ছয়টি আবাসিক হলে একযোগে পালিত হয় “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫”। পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান-এর নেতৃত্বে শহীদ তাজউদ্দীন আহমেদ হল থেকে শুরু হয়ে নতুন ছাত্রী হল, ইলা মিত্র হল, বেগম রোকেয়া হল, শহীদ আহসান উল্লাহ মাস্টার হল এবং নতুন ছাত্র হলে এই বৃক্ষরোপণ কর্মসূচি শেষ হয়। প্রতিটি হলেই উন্নত জাতের বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বিশ্ববিদ্যালয়ের হলগুলো তার প্রাণকেন্দ্র। এখান থেকেই ভবিষ্যতের কৃষিবিদ, বিজ্ঞানী ও গবেষকেরা উঠে আসবে। যদি তাদের আবাসস্থল সবুজ ও নির্মল হয়, তাহলে তাদের চিন্তাভাবনাও পরিবেশবান্ধব ও সৃজনশীল হবে।”

উল্লেখ্য, গত জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতিকে স্মরণ এবং বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যান বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভেষজ ও ফুলের চারা রোপণ করা হয়েছে। এই কর্মসূচিগুলো পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং কৃষিশিক্ষার বাস্তব প্রয়োগ নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর