শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

গাজীপুরের কাপাসিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৮০ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুলাই ৭, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সূর্য নারায়ণপুর এলাকায় একটি রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী এবং যথাযথ নিয়ম না মেনে কাজ করার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। ৭ জুলাই সোমবার দুপুরে এলাকার শতাধিক মানুষ সমবেত হয়ে প্রতিবাদ জানিয়েছে।

 

জানাযায়, উপজেলার সূর্য নারায়ণপুর এলাকার আব্দুর রশিদের বাড়ি থেকে বক্তারটেক পর্যন্ত ২’শ ৮০ ফুট দৈর্ঘ্য ইটের সলিং রাস্তাটি ৮ ফুট প্রস্থের হওয়ার কথা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় ২ লাখ ৮০ হাজার টাকা প্রাক্কলন ধরা হয়েছে। এতে নিম্নমানের ইট ব্যবহার এবং বালি না দিয়েই কাজ শুরুর অভিযোগ রয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় ইউপি সদস্য আল আমিন পালোয়ান বিগত আওয়ামীলীগের সময়ে এলাকার নিরিহ মানুষদের উপর মামলা-হামলা সহ নানাভাবে হয়রানি করেছে। সে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি এবং যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ইতিপূর্বে বিভিন্ন প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাত করেছে। গণঅভ্যুত্থানের পর দীর্ঘদিন পালিয়ে বেড়ানো মেম্বার সম্প্রতি এলাকায় এসে রাস্তার কাজ না করেই অর্ধেক টাকা উঠিয়ে নিয়েছে। জানতে চাইলে সে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের তোয়াক্কা না করে অন্য এলাকার চিহ্নিত প্রভাবশালীদের ছত্রছায়ায় যেনতেন ভাবে কাজটি করার পাঁয়তারা করছে। উল্টো এলাকাবাসীকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে বেড়াচ্ছেন। তারা অভিযুক্ত ইউপি সদস্যকে বরখাস্ত সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এব্যাপারে এলাকার রানা শেখ নামে এক ব্যক্তি সোমবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মঈনুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার কাজল, অভিযোগকারী মোঃ রানা শেখ প্রমুখ।

 

অভিযোগের ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, অভিযোগের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিনে পাঠানো হয়েছে। ত্রুটি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম বলেন, অভিযোগের ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর