সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৬৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর জেলার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, বুধবার (০১ অক্টোবর ২০২৫) বিকাল ৫টা ৩০ মিনিটে কালীগঞ্জ থানার পুলিশ ভাদারতি এলাকার জনৈক রমজান আলীর বেকারী দোকানের সামনে পাকা রাস্তা থেকে আসামি সালাউদ্দিনকে (৩৫) আটক করে। সে ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

অভিযানে তার কাছ থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১,২০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ১০(ক)/৪১ এ একটি মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্তভার এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখকে প্রদান করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর