বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

গাজীপুরের কালীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৬৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (০১ অক্টোবর ২০২৫) সকাল ৮টা ১০ মিনিট থেকে ৯টার মধ্যে চরসিন্দুর টু জয়দেবপুর রোডের দক্ষিণ পার্শ্বে কমল ষ্টোর নামীয় দোকানের সামনে রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে আব্দুল কাদির মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল কাদির মিয়ার বাড়ি নরসিংদী জেলার বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররাবাগ গ্রামে। সে মৃত গোলাপ মিয়ার ছেলে।

অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়। এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় একটি মামলা (মামলা নং-০১, তারিখ-০১/১০/২০২৫) দায়ের করা হয়েছে।

মামলার বাদী পরিদর্শক মোঃ মোজাম্মেল হক (পরিচিতি নং-২৯০০৭), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়। মামলার তদন্ত করছেন উপ-পরিদর্শক জুয়েল মিয়া (পরিচিতি নং-৩১১৭৩)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর