মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরের কোনাবাড়ি ঝুট গোডাউনের আগুন তিনঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ

রিপোর্টারের নাম / ১৫৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানার আওতাধীন পারিজাত এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর চারটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে খবর দেয়।

 

খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরো দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

 

এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঝুটের গোডাউনটি পুরোপুরি পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনা ঘিরে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর