শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৪২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫, ১:২৫ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর 

 

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ পূর্ব পাড়া এলাকায় আবারও একটি ঝুট গোডাউনে অগ্নি কাণ্ডের ঘটনা ঘঠেছে। প্রায় সোয়া ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ারসার্ভিসের কর্মীরা। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৫ টার সময় মহানগরী কোনাবাড়ী আমবাগ পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার ঝুট গোডাউনে এ আগুনের সূত্র পাত হয়।কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সহয়তায় গাজীপুর চৌরাস্তা  মর্ডান ফায়ারসার্ভিস থেকে ১ টি ও সারাবো মর্ডান ফায়ার সার্ভিস থেকে আরও ১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সোয়া এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ারসার্ভিসের কর্মীরা।

 

স্থানীয়রা বলছেন অপরিকল্পিত ভাবে গোড়ে উঠা ঝুট গোডাউন দিনদিন ঝুঁকির কারণ হয়ে দাড়িয়েছে। ঝুট গোডাউন গুলোতে নেই অগ্নি নির্বাবনের যন্ত্র। নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র স্থানে ঝুট গোডাউন করা হচ্ছে।  এক প্রতিবেশি বলেন,সকালে  খবর পেয়ে এসে দেখি পলাশের ঝুট গোডাউনে আগুন দাউদাউ করে জ্বলছে। গোডাউনের চতুর্পাশে বাসাবাড়ি ছিলো। যদি পিএন কম্পোজিট লিঃ কারখানা থেকে পানি না দিতো তাহলে আশেপাশের বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে যেতো। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, খবর পেয়ে আমাদের কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসসহ চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি বলেন,আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানাযাবে। হতাহতের কোন ঘটনা ঘটেনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর