শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে প্রস্তুত হচ্ছে বিশ্ব ইজতেমার ময়দান

রিপোর্টারের নাম / ১৪৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ১৯, ২০২৪, ১১:১৭ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার।

 

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আগামী ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। এ উপলক্ষে ইজতেমার ময়দান প্রস্তুতির কাজ চলছে

তাবলিগ জামাত আয়োজিত এই ধর্মীয় সমাবেশকে সফল ও সার্থক করতে বিপুল সংখ্যক মানুষ ইজতেমা ময়দানে স্বেছাশ্রম দিচ্ছেন। জেলা প্রশাসনেরও রয়েছে নানা উদ্যোগ।

এ ছাড়া আয়োজনে যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্য গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ইজতেমার মুরুব্বিদের সঙ্গে সমন্বয় করে বিশেষভাবে তদারকি করা হচ্ছে।

ইজতেমা মাঠে কাজ করতে আসা কয়েকজন জানান, ইজতেমা ময়দান প্রস্তুতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। একেক গ্রুপ একেক ধরনের কাজ করছেন। স্বেচ্ছাশ্রমে কেউ প্যান্ডেল তৈরিতে, কেউ অবার রাস্তাঘাট মেরামতে কাজ করছেন। নিচু জমি ভরাট, বিশাল সামিয়ানা টানানোর পাশাপাশি পয়োনিষ্কাশনের কাজও দ্রুত গতিতে চলছে।

ইজতেমা ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ও কঠোর নজরদারির ব্যবস্থা থাকবে। র‍্যাবের হেলিকপ্টার টহলের পাশাপাশি পোশাকে-সাদাপোশাকে পুলিশ মোতায়েন, ডগ স্কোয়াড, নৌ টহলসহ সব ধরনের নিরাপত্তা থাকবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. ইব্রাহিম খান গণমাধ্যমকে জানান, দেশ-বিদেশ থেকে বহু মুসল্লি ইজতেমায় আসবেন। তাদের নিরাপত্তা ও নাশকতারোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, কয়েক বছর থেকে তাবলিগের দুই গ্রুপ আলাদা করে একই জায়গায় ইজতেমার আয়োজন করছেন। এবারও তার ব্যতিক্রম নয়। প্রথম পর্ব শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি শেষ হবে। এরপর ৪ দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর