সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

গাজীপুরের পূবাইলে ট্রাকের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু

রিপোর্টারের নাম / ১৭৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, মে ১, ২০২৪, ৫:০৮ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি:

 

 

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় শক্তি ইঞ্জিনিয়ারিং কোম্পানির সামনে মিরের বাজার তুরাগ পাম্পের পাশে নিজের তত্বাবধানে তৈরি করা মদনপুর-ভোগরা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মিরের বাজার অংশে ০১ মে বুধবার সকালে ৯টার দিকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক প্রকৌশলী নিহত হয়েছেন।

 

পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান নিহতের তথ্য নিশ্চিত করেন।

 

নিহত মোটরসাইকেল চালক ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রামগতি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শাহাদাত হোসেন মুন্না(২৭) তিনি গাজীপুর টু গাউছিয়া হাইওয়ে সড়কের উন্নয়ন প্রজেক্টের একজন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

 

 

পুলিশ জানায়, শাহাদাত হোসেন মোটরসাইকেলে গাজীপুরে যাওয়ার পথে বিপরীতগামী আসা মালবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় গাড়ির পেছনের চাকায় চাপা পড়েন তিনি। এতে শাহাদাত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান আরও বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই আহত হলে হাসপাতালে নেওয়ার পর মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর