রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

গাজীপুরের পূবাইলে মসজিদ-মাদরাসার খতিব, ইমাম ও অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১৪৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের তালটিয়া হাজারি রিসোর্টের কনফারেন্স রুমে পূবাইল থানা এলাকার অন্তর্গত ৪০,৪১,৪২ নং ওয়ার্ডের সকল মসজিদ-মাদরাসার খতিব, ইমাম ও অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার (২০ শে সেপ্টেম্বর) দুপুরে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫ আসনের জননন্দিত জননেতা জনাব এ কে এম ফজলুল হক মিলন ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা ওলামা দলের মুফতি শামসুদ্দিন খন্দকার।

 

প্রধান অতিথির বক্তব্যে জননন্দিত জননেতা এ কে এম ফজলুল হক মিলন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছেন এবং ওআইসিতে যোগ দিয়ে বাংলাদেশকে মুসলিম বিশ্বে সম্মানের আসনে বসিয়েছেন। আমরা একটি লিবারেল ডেমোক্রেটিক দল হলেও ইসলামের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে মিলন বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রার্থী হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আমাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন।

 

সভায় উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল, সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সরকার,পূবাইল থানা বিএনপি’র সম্মানিত সদস্য সাখাওয়াত হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়া ও নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,হাজী মনসুর আলী, রাকিব মোল্লা , পূবাইল থানা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন খান, প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি মাহমুদুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর