বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ভেড়ামারায় হিসনা নদী জুড়ে কচুরিপানা, দখলবাজদের জালে আটকে নদী  সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ব্রির “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন বৃহস্পতিবার গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জামাই ও মাছের মেলায় আনন্দ-উৎসব টঙ্গীতে সাংবাদিক হেনস্তা ও পুলিশি কাজে বাধা: অভিযুক্ত সোহেল সিদ্দিকী শ্রীপুরে শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার নির্বাচিত এসআই মতিউর রহমান

গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় দুই ভাইকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১

রিপোর্টারের নাম / ৩৬২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩, ৬:২৮ অপরাহ্ণ

চঞ্চল খান, গাজীপুরঃ

 

গাজীপুর সদর থানার বাঙ্গালগাছ এলাকায় দুই ভাইকে (জোড়া খুন) নৃশংসভাবে পিটিয়ে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী আব্দুল আউয়াল(৫১)কে গ্রেফতার করেছে র‌্যাব-১।

 

গত ২০ অক্টোবর সন্ধ্যায় গাজীপুর মহানগরের সদর থানার বাঙ্গালগাছ এলাকায় বাঁশবাজার তিন রাস্তার মোড়ের উত্তর পাশে রাস্তার উপর দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি-সোঠা দিয়ে আপন দুইভাই আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলম(২৫) ও শুক্কুর আলীর(২২) শরীরের বিভিন্ন স্থানে (হাত, পা, মাথা উপর্যুপুরি আঘাত করে এবং কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিত করে আসামীগণ পালিয়ে যায়। নিহতরা ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাসিন্দা। গাজীপুরের সদর থানার ভুরুলিয়ায় আঃ রশিদ এর বাসার ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিলো।

 

সংবাদ পেয়ে গাজীপুর সদর থানা পুলিশ ভিকটিমদের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুুত করে ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

 

র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী এর আভিযানিক দল তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে যে, মামলার ঘটনায় জড়িত প্রধান পলাতক আসামী মোঃ আব্দুল আউয়াল(৫১), গাজীপুর সদর থানাধীন শিমুলতলী বাজার সমরাস্ত্র কারখানা এলাকায় আত্বগোপনে আছে। উক্ত সংবাদের ভিতিত্তে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানীর আভিযানিক দল কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে জিএমপি, গাজীপুর সদর থানার শিমুলতলী বাজার সমরাস্ত্র কারখানা এলাকায় অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মৃত হাতেম আলীর ছেলে আসামী আব্দুল আউয়াল(৫১)কে চব্বিশ অক্টোবর ভোর চারটা ত্রিশ মিনিটের সময় জিএমপি, গাজীপুর সদর থানার শিমুলতলী বাজার সমরাস্ত্র কারখানার মিঃ সুইটস এন্ড বেকারী এর সামনে হতে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার দখল হতে ০১টি বাটনযুক্ত মোবাইল ফোন ও নগদ ১১৯০/-(এক হাজার একশত নব্বই) টাকা উদ্ধার করা হয়।আব্দুল আউয়াল গাজীপুর সদর থানার বাঙ্গালগাছ এলাকায় ভাড়াটে।

 

র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর