শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাংচুর, পলাতক কর্তৃপক্ষ 

রিপোর্টারের নাম / ১৪৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ১, ২০২৪, ৩:২১ অপরাহ্ণ

শ্রীপুর প্রতিনিধি:

 

গাজীপুরের শ্রীপুরে নার্স দিয়ে সিজারিয়ান অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণের ফলে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে । রোববার রাতে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যাওয়া ওই নারীর নাম ইয়াসমিন আক্তার সে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের আসাদুল্লাহর স্ত্রী।

প্রসূতির মৃত্যুর পরপরই হাসপাতালের মালিকপক্ষ,কর্মকর্তা,কর্মচারী ও নার্সরা পালিয়ে চলে যায় ।যার ফলে হাসপাতালের কর্মকর্তা ,কর্মচারী কাউকে না পেয়ে ইয়াসমিনের স্বজনরা ওই হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায় । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

 

ভুক্তভোগী স্বজনদের অভিযোগ, রোববার দুপুরে ইয়াসমিনকে হাসপাতালে ভর্তি করা হয় । তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মাগরিবের নামাজের পর পরই করা হবে সিজারিয়ানঅপারেশন । পরে স্বজনদের কোলে যেতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ । বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের জানান প্রসূতির ছেলে সন্তান হয়েছে। এর পর থেকেই প্রসূতির রক্তক্ষরণ শুরু হয় । তবে রক্তক্ষরণের বিষয়টি ধামাচাপা দিতে রাট নয়টার দিকে প্রসূতির অবস্থা অবনতি হলে তারা রেফার্ডের নামে অ্যাম্বুলেন্সে প্রসূতির মরদেহ তুলে দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় কর্তব্যরত সকলে । স্বজনরা আরো অভিযোগ করে বলেন , সিজারিয়ান অপারেশনের সময় হাসপাতালে ছিলো না কোন বিশেষজ্ঞ চিকিৎসক তাই তার চিকিৎসক ছাড়াই নার্স দিয়ে সিজারিয়ান অপারেশন করে ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয় । তবে অতিরিক্ত রক্তক্ষরণ হলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি। 

 

 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শোভন রংসা বলেন, অভিযোক্ত ওই হাসপাতালের বিরোদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে । এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । এর আগেও এই হাসপাতালের একাধিক ভুল চিকিৎসার ঘটনা ঘটেছে। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর