শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে আগুন পোহাতে গিয়ে পুড়ল ক্ষুদ্র ব্যবসায়ীর মূলধন

রিপোর্টারের নাম / ২১৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :

 

গাজীপুরের শ্রীপুরে আগুন পোহাতে গিয়ে ফুটপাতের কাঁচামাল ব্যবসায়ীর ৬৫ হাজার টাকা পুড়ে গেছে। গতকাল বুধবার রাতে শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামে এই ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী ব্যবসায়ী মো. জুয়েল মিয়া পৌরসভার লোহাগাছ গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর বাজারের ফুটপাতে কাঁচামালের ব্যবসা করেন।

 

জুয়েল মিয়া বলেন, গতকাল বুধবার বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। বাড়ি ফিরে দেখেন তাঁর মা চুলার পাড়ে বসে আগুন পোহাচ্ছেন। তখন তিনিও আগুন পোহাতে বসেন। এরপর তাঁর মা ঘরে চলে যান। কিছুক্ষণ পর তিনি ঘরে ফিরে পকেটে হাত দিয়ে দেখেন টাকা নেই। দৌড়ে চুলার কাছে গিয়ে দেখেন টাকাগুলো আগুনে পুড়ছে।

 

 

জুয়েল মিয়া আরও বলেন, ‘এরপর তড়িঘড়ি করে পোড়া টাকা ওঠাতে শুরু করি। টাকা ওঠানোর আগেই বেশির ভাগ টাকা পুড়ে যায়। কিছু টাকা অর্ধেকের বেশি পুড়ে যায়। আমার মূলধন ৬৫ হাজার টাকা পলিথিনে মোড়ানো ছিল। টাকা পুড়ে যাওয়ায় আমি এখন সর্বস্বান্ত।’

 

 

শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহিদ সরকার বলেন, ‘ফুটপাতের কাঁচামাল ব্যবসায়ীর মূলধন আগুনে পুড়ে যাওয়ার খবরটি আমি জেনেছি। চেষ্টা করছি, তাঁর পাশে দাঁড়িয়ে কীভাবে তাঁকে সহযোগিতা করতে পারি।’

 

 

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। খোঁজখবর নিয়ে দেখছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর