সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

গাজীপুরের শ্রীপুরে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি বদ্ধপরিকর: শ্রীপুরে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত 

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৭১ টাইম ভিউ
আপডেট : শনিবার, নভেম্বর ১, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার 

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর— এমন মন্তব্য করেছেন গাজীপুর-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার। তেলেহাটি ইউনিয়নের তালতলী মুরগীবাজার এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচার করতে আয়োজিত এক গ্রাম্য বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ এর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা প্রভাষক জহিরুল ইসলাম ও সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।আক্তারুল আলম মাস্টার বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের আশা-আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। বিএনপি উন্নয়ন, ন্যায় ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। জনগণের অধিকার ফিরিয়ে আনতেই আমরা মাঠে নেমেছি। ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক। পরিবর্তনের এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”বৈঠকে তেলিহাটি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর