বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের চাকার স্প্রিং খুলে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রেনের হাজারো যাত্রী 

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৪৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার 

 

গাজীপুরের শ্রীপুরে চলন্ত অবস্থায় ট্রেনের একটি চাকার স্প্রিং খুলে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ‘মহুয়া এক্সপ্রেস’ ট্রেনের হাজারো যাত্রী। এ ঘটনায় সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

রোববার (২৫ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর ও ইজ্জতপুর স্টেশনের মধ্যবর্তী বিন্দুবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ একটি চাকার স্প্রিং ভেঙে যায়। এতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং চলাচল বন্ধ হয়ে যায়।

 

রেলওয়ে সূত্র জানায়, স্প্রিং খুলে যাওয়ার বিষয়টি টের পেয়ে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। পরে রেলকর্মীরা লাইন থেকে খুলে যাওয়া স্প্রিং উদ্ধার করেন। স্থানীয় একজনের বাড়ি থেকে আনা জিআই তার দিয়ে একটি যন্ত্রাংশ বেঁধে অস্থায়ীভাবে মেরামত করা হয়। প্রায় সোয়া এক ঘণ্টা ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি শ্রীপুর স্টেশনে নিয়ে আসা হয়।

 

এ ঘটনায় মহুয়া এক্সপ্রেস ছাড়াও ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসসহ অন্তত তিনটি ট্রেনের সময়সূচি বিঘ্নিত হয়। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।ট্রেনের যাত্রীরা জানান, হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে বড় কোনো দুর্ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেন।

 

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীম রহমান বলেন, চাকার স্প্রিং খুলে যাওয়ার কারণে তিনটি ট্রেনের সময়সূচি ব্যাহত হয়েছে। মহুয়া এক্সপ্রেস বর্তমানে শ্রীপুর স্টেশনে অবস্থান করছে। প্রকৌশলীরা এসে মেরামত করবেন নাকি রিলিফ ট্রেন পাঠানো হবে— এ বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর