মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

গাজীপুরের শ্রীপুরে পাকা কাঁঠালের গন্ধে মৌ মৌ করছে চারদিকে

রিপোর্টারের নাম / ১৩৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার গাজীপুরঃ

 

মৌসুমী ফলের মৌ মৌ গন্ধের প্রতিযোগিতায় এগিয়ে জাতীয় ফল কাঁঠাল। প্রতিটি গাছে গাছে শুভা পাচ্ছে কাঠাল, গাছের গোরা থেকে ডাল পর্যন্ত ভরে আছে কাঠালে। পাকা কাঁঠালের গন্ধে মৌ মৌ করছে চারদিকে,ব্যাস্ত সবাই। বাড়ির উঠানে কাঁঠাল, বাইরে কাঁঠাল, গাছে কাঁঠাল, গাছের তলায় কাঁঠাল- চারদিকে শুধু কাঁঠাল আর কাঁঠাল। বাজারজুড়ে কাঁঠালের স্তূপ। মহাসড়কের দু’পাশে স্তূপ আকারে রাখা হয়েছে হাজার হাজার কাঁঠাল। বলছিলাম কাঁঠালের রাজধানী হিসেবে পরিচিতি গাজীপুরের শ্রীপুরের গল্প। শ্রীপুর উপজেলায় রয়েছে অনেক কাঠালের বাগান। শ্রীপুেরর প্রতিটি ইউনিয়নে বর্তমানে গাছে গাছে শোভা পাচ্ছে কাঁঠাল। বাগানে ঝুলছে কাঁঠাল। কাঁঠাল বাগান বেপারিদের দৌঁড়ঝাপ শুরু হয়েছে। জৈষ্ঠ্যর শুরু থেকে কাঁঠাল পাকা শুরু হয়। বর্তমানে বাগান বেদে দাম হচ্ছে ৫০ হাজার থেকে শুরু ৩ লক্ষ ৫০ হাজার টাকা বা তারও বেশি। টেপিরবাড়ী গ্রামের কাঁঠাল বাগান মালিক হোসেন আলি বলেন প্রতি বছর তিনি প্রায় ৩ লাখ টাকার কাঁঠাল বাগান বিক্রি করেন। উপজেলার গাজীপুর ইউনিয়নের বাগান মালিক আতিকুল বলেন তিনি প্রতি বছর প্রায় লাখ খানেক টাকার কাঁঠাল বাগান বিক্রি করেন।

 

শ্রীপুরের কাঠালের বাজারগুলো ঘুরে দেখা যায়, বাজারগুলো থেকে সারা দেশে কাঁঠাল সরবরাহ করা হয়। মৌসুমের শুরুতে ব্যবসায়ীরা এসে গাছ হিসেবে কাঁঠাল কিনে নেন। তথ্যমতে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে জৈনা বাজার, গড়গড়িয়া মাষ্টার বাড়ী, রাজাবাড়ী সহ বিভিন্ন বাজার থেকে সরাসরি এবং কাঁঠাল বাগান মালিকদের কাছ থেকে কাঁঠাল কিনে দেশের বিভিন্ন জেলা, উপজেলাতে নিয়ে যান । উপজেলা কৃষি অফিসের তথ্যমতে এবার ২৯৭৩ হেক্টর জমিতে কাঁঠালের চাষাবাদ হয়েছে। এবারের কাঁঠাল উৎপাদনের সম্ভাব্য লক্ষমাত্রা ধরা হয়েছে ৬২ হাজার ২৭০ মেট্রিকটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর