সুমন গাজী:
গাজীপুরের শ্রীপুরে পৌর আওয়ামীলীগের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী সভায় শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের সাংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারন সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ,শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন
সহ অন্যান্য নেতাকর্মীরা।