জাহাঙ্গীর আলম
শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল পুকুর পাড়ে অবস্থিত বন মল্লিক আদর্শ গ্রাম। আদর্শ গ্রামের “বন মল্লিকা আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখ সমবায় সমিতি লিমিটেড নামের একটি সমিতি রয়েছে যাহার তিন বছর অন্তর অন্তর নির্বাচনের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এরই ধারাবাহিকতায় অদ্য ২৪/০২/২০২৫ ইং নির্বাচন অনুষ্ঠিত হয় এতে ৫৫ জন ভোটার তাদের ন্যায্য ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোট প্রদান করেন। ভোট সভাপতি পদে দুই জন (১) মো ছিদ্দিকুর রহমান,(২) মো: ছালাম,এবং সাধারন সম্পাদক পদে দুই জন (১) মো: সফিকুল ইসলাম সফি (২) মো: আছমত আলী।
চলাকালীন কেন্দ্র পরিদর্শনে আসেন ২নং গাজীপুর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত (চেয়ারম্যান) মো: মাহবুব আলম প্রশাসক, শাহীন সুলতানা সমবায় অফিসার, গাজীপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড সদস্য মেহেদী হাসান সালাম , ৪,৫,৬ নং ওয়ার্ড সদস্য রোকেয়া বেগম,আলতাফ মো: বাচ্চু সহ-সভাপতি গাজীপুর ইউনিয়ন বিএনপি,মো: আবু বকর ছিদ্দিক মন্ডল যুগ্ন সম্পাদক গাজীপুর ইউনিয়ন বিএনপি, জাহাঙ্গীর আলম মাস্টার গাজীপুর ইউনিয়ন কৃষক দল। সাধারন ভোটারদের সাথে কথা বলে জানাযায়, বহুদিন পর স্বাধীনভাবে ভোট দিতে পেরেছি এতে আমরা অনেক খুশি ও গর্বিত।
সকাল ১১ টা থেকে শুরু হওয়া নির্বাচন একটার মধ্যে শেষ হয়।ভোট গণনা কার্যক্রম শেষ হওয়ার পর প্রিজাইডিং মোহাম্মদ ফিরোজ জাম্মান প্রার্থী গণ এবং জনসাধারণের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন সভাপতি বিজয়ী হয়েছেন মোঃ আব্দুস সালাম সদস্য নং (৩০) আনারস প্রতীকে প্রাপ্ত ভোট ৩৬, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সিদ্দিকুর রহমান সদস্য নং (১৮) ছাতা প্রতীকে প্রাপ্ত ভোট ১৩ , সম্পাদক পদে বিজয়ী মোঃ শফিকুল সদস্য নং (৫৮) মোরগ প্রতীকে প্রাপ্ত ভোট ৩৫,নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আসমত আলী সদস্য নং (৩৫) টেলিভিশন প্রতীকে প্রাপ্ত ভোট ১৪, মোট ৫৫ ভোটের মধ্যে কাস্টিং ভোট ৪৯, বাতিল ভোট ১, আদর্শ গ্রাম ছেড়ে চলে গেছে ১ জন,১ জন মৃতবরণ করেন,৩জন প্রবাসী হওয়ার কারণে গঠনতান্ত্রিক নিয়মে তাদের ভোটার তালিকা অন্তর্ভুক্তি হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি নির্বাচিত হন মো: আলাল উদ্দিন, কোষাদক্ষ মো:লাল মিয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য মারফত আলী ও কাজিম উদ্দিন প্রমুখ। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেছেন, মো: ফিরোজ্জামান (সভাপতি) মো: আব্দুল মজিদ,মো: ইদ্রিস আলী প্রমূখ।