বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুর পুলিশ লাইন্স মাঠে কেন্দ্রীয় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঘরমুখো মানুষের ঢল, ঢাকা -টাঙ্গাইল ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট  অবহেলিত কয়রা-পাইকগাছায় উন্নয়নের প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর

গাজীপুরের শ্রীপুরে বর্ণিল আয়োজনে যুগান্তর-স্বজন সমাবেশ পালিত

রিপোর্টারের নাম / ১৬৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ৫:২০ অপরাহ্ণ

শামীম আল মামুন শ্রীপুর গাজীপুর

 

 

গাজীপুরের শ্রীপুরে যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা,গুণীজন(সাতটি প্রতিষ্ঠান ও ছয়জন ব্যক্তি) সংবর্ধনা,কম্বল বিতরণ করা হয়।

 

 

সোমবার দুপুরে শ্রীপুর পৌরসভায় আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শ্রীপুর উপজেলার যুগান্তের প্রতিনিধি আব্দুল মালেকের সভাপতিত্বে ও শ্রীপুর যুগান্তর স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রনি সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈমুল করিম নাঈম।

 

 

অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, যুগান্তর পত্রিকাটির অসংখ্য পাঠক রয়েছে এবং অত্যন্ত ভালোমানের এবং সাহসী সংবাদ প্রকাশ করায় দিন দিন এর প্রচার বৃদ্ধি পাচ্ছে। যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম শুধু একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, তিনি দেশের উন্নয়নের একজন অংশীদার। দেশকে ভালোবেসে তিনি যেমন যুদ্ধে অংশ নিয়েছেন, তেমনি দেশের স্বার্থে তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী হয়েও অর্থপাচার করেননি। তার প্রতিষ্ঠিত যুগান্তর পত্রিকা দেশের পাঠক চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। যুগান্তর অন্যায়ের সঙ্গে কখনই আপস করেনি। সত্যের মুখোমুখি হয়েছে প্রতিদিন ।

 

 

পরে সমাজে বিশেষ অবদানের জন্য সাতটি প্রতিষ্ঠান মিজানুর রহমান খান মহিলা ডিগ্রি কলেজ,পিয়ার আলী কলেজ,আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজ,আব্দুল মালেক কিন্ডারগার্টেন ও বয়েজ স্কুল,সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমি,জামিয়া ইসলামিয়া উলুম ও এতিমখানা,জামিয়া মাহমুদা আরাবিয়া মাদ্রাসা ও ছয়জন ব্যক্তি আব্দুল মালেক ( শিক্ষানুরাগী),এ কে এম আবুল খায়ের (শিক্ষা উন্নয়ন),জাহাঙ্গীর আলম খোকন (সমাজ কর্মী),অধ্যাপক হুমায়ুন কবির (স্বাস্থ্যসেবা),ইসরাফিল (সম্পাদক),মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ কুমার বিশ্বাস( আইন শৃঙ্খলা) সম্মাননা কেস্ট প্রদান করা হয়। বিষয়ে সম্মাননা কেস্ট প্রদান করা হয় কবি ইউনুস সহ কম্বল বিতরণ করা হয়।

 

 

এ সময় আরোও উপস্থিত ছিলেন আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব মো.আব্দুল মালেক মাস্টার,পিয়ার আলী কলেজের অধ্যক্ষ আবুল খায়ের,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরুল আমিন,স্বজনের বিভাগীয় সম্পাদক সাইফুল আহমাদ সাইফ

 

কাউন্সিলর হাবিবউল্লাহ,মিজানুর রহমান কলেজের অধ্যক্ষ ফকির আলমগীর,আবেদ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, শ্রীপুরে প্রেসক্লাবের সভাপতি লতিফ মাস্টার,শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরী, শ্রীপুর স্বজন সমাবেশের সভাপতি সারফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আবুল কাশেম মাস্টার,আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল ,ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সিহাব খান,প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আশরাফুল আলম,লাখোকণ্ঠের প্রতিনিধি আজাহারুল ইসলাম,আনোয়ার হোসেন, মাতৃজগত পএিকার স্টাফ রিপোর্টার শামীম আল মামুন, মাতৃজগত পএিকার জেলা প্রতিনিধি আলমগীর হোসেন সাগর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর