আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এসএম রুহুল আমিন এর ভাংনাহাটীর বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় উপস্থিত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহবায় আব্দুল মোতালেব, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের মুসল্লী, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল জাদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুল আলম মাস্টার, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায় আনোয়ার হোসেন বেপারী, যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট আহসান কবির, আহবায়ক সদস্য আবুল হোসেন প্রধান, জেলা কৃষক দলের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমূখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এসএম রুহুল আমিন।