শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী 

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৬৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫, ৫:০১ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার

 

 

গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার জন্য মাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে খলিল (২৮) নামে এক মাদকাসক্ত যুবককে জীবিত অবস্থায় কোমর পর্যন্ত মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।

 

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত খলিল টেপিরবাড়ি এলাকার নূরউদ্দিনের সন্তান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদকের টাকা জোগাড় করতে সে প্রায়ই মার ওপর শারীরিক নির্যাতন চালাত। শনিবার সকালেও মাদকের টাকার দাবিতে সে মাকে মারধর করলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে।

 

খলিলের মা খোদেজা বেগম বলেন, আমার সন্তান গাজা খায়। আমাকে আজকে নিয়ে তিনদিন মারছে। সকালে আমার কাছে টাকা চায়ছে আমি দিইনি বলে আমাকে ইট দিয়ে পায়ে আঘাত করছে।

 

অভিযোগ রয়েছে, পরে কিছু প্রতিবেশী তাকে ধরে মারধর করে এবং একপর্যায়ে জীবিত অবস্থায়ই কোমর পর্যন্ত মাটিচাপা দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

 

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাছির আহমেদ বলেন, ঘটনা স্থল থেকে ও-ই যুবককে উদ্ধার করে থানায় আনা হয়েছে।যদি দুই পক্ষের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আমরা দুই পক্ষের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর