সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী

গাজীপুরের শ্রীপুরে শহীদ জিয়ার আদর্শের একনিষ্ঠ সৈনিক বিল্লাল হোসেন বেপারী

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৯৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুলাই ৭, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :

বিল্লাল হোসেন বেপারী গণতন্ত্র, বাক স্বাধীনতা ও অবহেলিত নেতাকর্মীদের অধিকার প্রতিষ্ঠা ও মুল্যায়ন করার জন্য শ্রীপুরের জাতীয়তাবাদী শক্তির এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন নিজেকে।দেশ ও মানুষকে তিনি তাঁর হৃদয়ের আধেয় করে একজন আত্মত্যাগী দেশপ্রেমিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সমর্থ হন। ছাত্রজীবন থেকে যে শিক্ষা ও দীক্ষা তাঁর জীবনকে আলোকিত করে তোলে, তার শিখা চিরন্তন করে রাখছেন তিনি।

 

ছাত্রজীবন থেকেই বিল্লাল হোসেন বেপারী মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটে। নিজেই রাজনৈতিকভাবে এবং গণমানুষের অধিকার আদায়ের প্রস্তুতের আদর্শে গড়ে তোলেন। পারিবারিক সমর্থন ও এলাকার মানুষের অণুপ্রেরনায় ছাত্রজীবন থেকেই গাজীপুরের শ্রীপুরের জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিতে একটা বড় ভূমিকা রয়েছে তাঁর। আর সে জন্যই ভাগ্যকে সে জয় করতে গিয়ে নিজের জীবনের প্রতি তাকিয়ে দেখার সুযোগ পাননি। জেল-জুলুম, রাজনৈতিক ষড়যন্ত্র, শাসকগোষ্ঠীর অত্যাচার—সব কিছু সহ্য করেছেন; কিন্তু বিল্লাল হোসেন বেপারী কোন নেতা-কর্মীর সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেননি। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে ফ্যাসিস সরকারকে উৎখাত করতে গাজীপুরের শ্রীপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সম্মুখ ভাগে থেকে প্রতিরোধ গড়ে তুলা বিল্লাল হোসেন বেপারী ছিল কর্মীদের প্রাণশক্তি।তাঁর ব্যাক্তিগত আয়-রোজগার হতে দলের বিগত দিনগুলোতে সামর্থ্যে সবটুকু দিয়ে নিপীড়িত নেতা-কর্মীদের খোঁজ-খবর রেখে এবং সহযোগীতার হাত বাড়িয়ে কর্মীদের মাঝে দেবদুতে পরিণত হন।পাশাপাশি দলের অগ্রজ নেতাদের প্রতি অগাধ আস্তা আর শ্রদ্ধাবোধ ছিল অকৃপন।

 

তাঁকে স্পর্শ করেনি দলীয় গ্রুপিং।বর্তমানে গাজীপুর-৩ আসনের বিএনপির নেতৃত্বের কর্নধার অধ্যাপক ডাঃরফিকুল ইসলাম বাচ্চুর রাজনৈতিক আদর্শে উজ্জবীত হয়ে দলকে সাংঘঠিনভাবে শক্তিশালী করতে এবং আগামী সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতীককে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারন মানুষকে কাছে রাখতে এবং তাদের পাশে থাকতে অবিরাম ছুটে চলছেন বিল্লাল হোসেন বেপারী।তাঁর লক্ষ্য ছিল মানুষের আপন হওয়া এবং তার রাজনীতি যাতে দল এবং সমাজের কল্যাণে আসে। একজন প্রকৃত নেতা হওয়ার সব গুণই শ্রীপুরের জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা তাঁর মধ্যে খুঁজে পান।সেকারণেই জাতীয়তাবাদী দলের তৃনমুলের নেতাকর্মীরা আসন্ন শ্রীপুর পৌর বিএপির পুর্নাঙ্গ কমিটিতে দায়িত্বশীল পদে রাখতে এরই মধ্যে বিল্লাল হোসেন বেপারীর পক্ষে পৌরসভার ওয়ার্ড হতে শুরু করে উপজেলা,জেলা এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানানো হচ্ছে বলে একটি বিশ্বস্ত সুত্র হতে জানা গেছে।

 

রাষ্ট্রনায়ক তারেক রহমানের সংঘঠন শকক্তিশালী করতে বিগত দিনে পরিক্ষিত ত্যাগী নেতাকর্মীদের দলের গুরুত্বপুর্ন বা দায়িত্বশীল জায়গায় রাখার যে দিকনির্দেশনা রয়েছে তা শ্রীপুরে বাস্তবায়িত করলে আসন্ন শ্রীপুর পৌর বিএনপি কমিটির বিল্লাল হোসেন বেপারীদায়িত্বশীল পদের পাবে এমনটায় ধারনা বা বিশ্বাস শ্রীপুর পৌরসভার নেতাকর্মী এবং বিল্লাল হোসেন ব্যাপারীর ভক্তদের।

 

বিল্লাল হোসেন ব্যাপারীর ঈর্ষানীয় নেতৃত্বের বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম, ‘আপনার শক্তি কোথায়?’ বিল্লাল হোসেন ব্যাপারীর সে প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি আমার দলের সবপর্যায়ের নেতাকর্মীদেরকে আমার পরিবারের সদস্য মনে করি,আমার এলাকার জনগণকে ভালোবাসি।’ ‘আর আপনার দুর্বল দিকটা কী?’ বিল্লাল হোসেন বেপারীর উত্তর,শহীদ জিয়ার আদর্শ,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা আর দেশ নায়ক তারেক রহমানে দুড়দৃষ্টি সম্পন্ন নেতৃত্বের প্রতি।

 

জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের অন্তর্নিহিত শক্তির ওপর অপার আস্থা-বিশ্বাস, অসাম্প্রদায়িক,নেতাকর্মীদের প্রতি নিঃশর্ত ভালোবাসা, মমত্ববোধ, দলের দুর্দিনে অসীম ত্যাগ স্বীকার এবং সহমর্মিতার বিরল দৃষ্টান্তসমৃদ্ধ মানুষ গাজীপুরের শ্রীপুরে বিল্লাল হোসেন বেপারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর