শামীম আল মামুন স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোকর্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড, জামিল হাসান দুর্জয়ের নেতৃত্বে শোক র্যালীতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
শোক র্যালী শেষে মাহফুজুর রহমান রাজিবের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এড,জামিল হাসান দুর্জয়।
শোক র্যালীতে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মৃধা জর্জ, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. সাইফুল ইসলাম খান, শীপুর বঙ্গবন্ধু পরিষদের সাধারাণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী, গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. আক্তারুজ্জামানসহ জেলা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।