বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

গাজীপুরের শ্রীপুরে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম / ৩২৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, মে ১৭, ২০২৩, ১১:৪৭ অপরাহ্ণ

শামীম আল মামুন শ্রীপুর গাজীপুর:

 

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার( ১৭ম) দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোমেনা খাতুন (২৬) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. উজ্জ্বল মিয়ার স্ত্রী। নিহত গৃহবধু মোমেনা খাতুন একই উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের কোরবান আলীর মেয়ে।

গ্রেফতারকৃত স্বামী মো. উজ্জ্বল মিয়া (২৮) শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।

নিহতের ভাই ইসমাইল হোসেন জানান, আমার বোনজামাইয়ের বাড়ি থেকে একটি ফোন করে জানাই আমার বোন অসুস্থ। এরপর দ্রুত গিয়ে জানতে পারি আমার বোনকে লাথি মেরে হত্যা করেছে আমার বোনজামাই। হত্যার ঘটনায় আমি মামলা দায়ের করবো।

অভিযুক্ত স্বামী উজ্জল মিয়া বলেন, পারিবারিক একটু ঝগড়াঝাঁটি মধ্যে আমি আমার স্ত্রীকে একটি ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জরিত থাকায় নিহতের স্বামীকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর