শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

গাজীপুরের শ্রীপুরে ২৯ জন শিক্ষার্থীকে ডিএসকের শিক্ষাবৃত্তি প্রদান

মোঃ সুমন কাজী স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ / ১২২ টাইম ভিউ
আপডেট : সোমবার, মে ১৯, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ

মোঃ সুমন কাজী স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

 

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) গাজীপুর-৪ অঞ্চলের উদ্যোগে ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপকারভোগী সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি চেক প্রদান।
১৯ এ মে সোমবার উপজেলা ক্ষণিকা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে  ডিএসকে-র সহকারী পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে গাজীপুর-৪ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ফিরুজ মিয়ার সঞ্চালনায় ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ।

পরে আলোচনা অনুষ্ঠান শেষে ২৯ জন শিক্ষার্থীর মাঝে ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপকারভোগী সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি চেক প্রদান করা হয়।

এ বিষয়ে ডিএসকে জানায়, এস এস সি ১৭ জন শিক্ষার্থী কে ১২ হাজার টাকা করে ও এইচ.এস.সি এর ১২ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে সর্ব মোট ২৯ জন শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ৬৮ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।

এই উদ্যোগের জন্য শিক্ষার্থীরা ডিএসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার পারভীন আক্তার, ডিএসকে শ্রীপুর এর শাখা ব্যবস্থাপক খাদিজা আক্তার, সহকারী
শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম সহ পৃন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর