মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ১৩০ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুন ২৫, ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

 

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কর আরোপ ছাড়াই পৌরসভার উন্নয়নে ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।

বুধবার (২৫ জুন) দুপুর ১২ টায়  শ্রীপুর পৌর সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ এ বাজেট ঘোষনা করেন।

শ্রীপুর পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা আব্দুল কুদ্দুস হাওলাদার ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এর মধ্যে মোট আয় ধরা হয়েছে ১০৪ কোটি ২১ লাখ ৭৮ হাজার ৪০৮ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ১০৪ কোটি ৯ লাখ ৬৫ হাজার টাকা। মোট উদ্ধৃত্ত ধরা হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৮ হাজার ৩৪৮ টাকা। ঘোষিত বাজেটে প্রকল্প খাতে বেশি আয় এবং ব্যয় দেখানো হয়েছে।

শ্রীপুর পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ বাজেট অনুষ্ঠানে তার বক্তব্য বলেন, বর্তমান জীবন-যাত্রার মান উন্নয়নের লক্ষ্য নতুন করে কোন রকম কর আরোপ ছাড়াই এ বাজেটে ঘোষণা করা হয়। বাজেটে পৌরবাসীর প্রধান সমস্যা ড্রেনেজ সিস্টেম এবং আবর্জনা ব্যবস্থাপনাকে অগ্রাধীকার দেওয়া হয়েছে। এছাড়াও রাস্তাঘাট, সড়কবাতিসহ পৌরসভার উন্নয়নে নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এ বাজেট করা হয়েছে। পৌরবাসীর সার্বিক সহযোগিতায় প্রস্তাবিত বাজেটের অর্থ সঠিকভাবে ব্যয় করতে পারলেই পৌর নাগরিকরা ঘোষিত বাজেটের সুফল পাবে।

শ্রীপুর পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদের সভাপতিত্বে বাজেটে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী শাহেদ আকতার, হিসাব রক্ষন কর্মকর্তা আব্দুল কুদ্দুস হাওলাদার, নগর পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, সহকারী প্রকৌশলী তানভীর, হারুর-অর-রশিদ, আবু হেনা মোস্তফা কামাল, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম রানা, এশিয়ান টিভির প্রতিনিধি কবির সরকার, বৈশাখী টিভির প্রতিনিধি ফজলে মমিন আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা রায়হানুল ইসলাম আকন্দস,যমুনা টিভির প্রতিনিধি হোসাইন আলী বাবু সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও পৌরসভার অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর