শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে সকল আআন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম / ১০৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪, ৬:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

 

ঢাকা-ময়মনসিংহে চলাচলকারী সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গাজীপুরের শ্রীপুর স্টেশন, ট্রেন আটকে এলাকাবাসীর মানববন্ধন।

 

 

৯ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টা থেকে শ্রীপুর রেল স্টেশন চত্বরে এ মানববন্ধন করেন তারা। এসময় তারা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেক্স ট্রেন আটকে দেয়।

 

এসময় মানববন্ধনে অংশকারীরা বলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলা অত্যন্ত ঘনবসতি পূর্ণ একটি উপজেলা। এখানে জীবিকার তাগিদে দেশের প্রায় ৬৪ জেলার মানুষ বসবাস করেন। রাজধানীর পাশের জেলা হলেও যানজট ও পরিবহন সংকটের কারণে এ এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েক বছর ধরেই ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলো যাত্রা বিরতির দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল।

 

আন্দোলনের মুখে যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি অনুমোদন দেয়া হলেও বাকী ট্রেনগুলোর যাত্রাবিরতি কোন সিদ্ধান্ত আজ পর্যন্ত নেয়া হয়নি। তাই ব্রহ্মপুত্র এক্সপ্রেসসহ অন্যান্য আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে  মানববন্ধন করা হয় ।

 

 

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান বলেন, শ্রীপুর রেল স্টেশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সোমবার বেলা সাড়ে ১০টায় মানববন্ধন করছেন এলাকাবাসী। ওই সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকে দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর