শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

গাজীপুরে অটোরিকশা ছিনতাই ও হত্যা মামলার আসামি গ্রেফতার ৩

রিপোর্টারের নাম / ১৪৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪, ১:০২ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন চেরাগ আলী এলাকা থেকে আটককৃত আসামীরা অটোরিকশা ভাড়ায় নিয়ে চেতনা নাশক ঔষধ সেবন করিয়ে অটো ড্রাইভার মোঃ রুবেল মিয়া (২৯) কে মারপিট করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।

এবিষয়ে জিএমপি সদর থানায় রুবেল মিয়ার ছোট ভাই মোঃ সোহেল হোসেন (২৭) লিখিত অভিযোগ করেন, অভিযোগে সোহেল উল্লেখ করেন অজ্ঞাতনামা ৩/৪ জন দুষ্কৃতকারী আমার ভাই কে চেতনা নাশক ঔষধ সেবন করিয়ে মারপিট করে অটোরিকশা ছিনতাই করে আহত অবস্থায় সদর থানাধীন ধীরাশ্রম এলাকার পোস্ট অফিসের সামনে ফেলে রাখলে ১৯ ফেব্রুয়ারী রুবেল কে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রুবেলের মৃত্যু হয়। পরে ২৪ ফেব্রুয়ারী অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা রুজু হয় জিএমপি সদর থানায়। মামলা নং ৫৯- যার ধারা ৩২৮, ৩৯৪, ৩০২,২০১ ও ৩৪ দণ্ডবিধি।

হত্যা মামলা হওয়ার পর পরেই জিএমপি সদর থানা পুলিশ একাধিক টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে কাজ করতে শুরু করে এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে সক্ষম হয়।

 

এরই ধারাবাহিকতায় গত শনিবার (২ মার্চ) মামলার তদন্তকারী অফিসার জিএমপি সদর থানা এসআই উৎপল কুমার এর নেতৃত্বে ডিএমপি পল্লবী থানা ও গাজীপুর জেলার কালিয়াকৈর ও টাঙ্গাইলের মীর্জাপুর এলাকায় অভিযান করে রুবেল হত্যার তিন আসামীকে গ্রেফতার করেন সদর থানা পুলিশ এসআই উৎপল কুমার।

আসামীদের জিজ্ঞেসবাতে জানতে পারে হত্যার সাথে জড়িত আরো তিন আসামী পলাতক আছে তদন্তের স্বার্থে পলাতক আসামীদের নাম প্রকাশ করা হয়নি। আসামীরা আরো জানায় যে তারা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে আখের রসের সাথে চেতনা নাশক ঔষধ সেবন মাধ্যমে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই করে বিক্রয় করা হয় তা আবার মডিফাইড করে বিক্রয় করে তারা।

 

আসামীদের নিকট থেকে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার করে সদর থানা পুলিশ।

 

পরে আটককৃত আসামীদে বিজ্ঞ আদালতের মাধ্যমে রিমান্ড চাইলে রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। হত্যা মামলার সাথে জড়িতে পলাতক আসামীদের গ্রেফতার জিএমপি সদর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

গ্রেফতারকৃত আসামীরা হলেন: রংপুর জেলার গঙ্গাচড়া থানার মুটুকপুর গ্রামের বন্তে আলীর ছেলে মোঃ আবুল হোসেন (৪৬) সে গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুর আনসার একাডেমির ৩নং গেটের বিশ্বাসপাড়ায় ভাড়াবাড়ীতে থাকতেন।

লালমনিরহাটের হাতীবান্ধা থানার পূর্ব নওদাবাষ গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ আয়নাল (৩২) সে গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুর আনসার একাডেমির ১নং গেট সংলগ্ন আব্দুল খালেকের বাড়ির ভাড়াটিয়া ও কিশোরগঞ্জের হোসেনপুর থানার চর পুমদী উত্তরপাড়ার টডেন বাড়ির হীরা মিয়ার ছেলে পিয়াস আহমেদ (২২)

জিএমপি সদর থানা অফিসার ইনচার্জ বলেন আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে বিজ্ঞ আদালতে মাধ্যমে রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং অন্যান্য পলাতক আসামীদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর দিকনির্দেশনায় সকল প্রকার অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর