মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরে অটো চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম / ১৩৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ৭:২২ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগরীর ৩১ নং ওয়ার্ডের ধীরাশ্রম এলাকায় মো. হাবিবুর রহমান (৪২) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদরের পূর্ব ধীরাশ্রমের কোনাপাড়া এলাকা থেকে হাবিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হাবিব জামালপুরের মেলান্দহের টঙ্গী ইউনিয়নের মৃত আব্দুল বারেক উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে গাজীপুরের পূবাইল মেঘডুবি পশ্চিম পাড়ায় (ভাসানী রোড জিয়ার বাড়ি) ভাড়া থাকতেন। স্থানীয়রা জানায়, সোমবার হাবিব তার অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি। মঙ্গলবার সকালে ধীরাশ্রম রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে জয়দেবপুর থানার ওসি মেহেদী হাসান ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যান। গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ওসি মেহেদী হাসান জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর