নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুর পুলিশ লাইনে জেলায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার ও গাজীপু জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন।সভায় পুলিশ সুপার তার বক্তব্যের শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভ করে। মুক্তিযুদ্ধে অনেক পুলিশ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহন করে অনেকেই শহীদ হন, অনেকে আহত হন। পুলিশ সদস্য বীরত্বপূর্ণ ভূমিকার জন্য অনেকই খেতাবপ্রাপ্ত হন।এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), জনাব আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), জনাব মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক), গাজীপুরসহ অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।