নজমুল হক,স্টাফ রিপোর্টার,গাজীপুর
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানাধীন বোর্ডবাজার কলমেশ্বর এলাকায় অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার হাফিজুর রহমানের বাড়ীতে ডাকাতি হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়,৯আগষ্ট শনিবার গভীর রাতে (৩টার দিকে) ১০-১২ জনের ডাকাত দল সীমানাপ্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে। এক পর্যায়ে মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে সিকিউরিটি গার্ড হিজবুল্লাহকে মারধর করে বেঁধে ফেলে। পরে ডাকাতরা দ্বিতীয় তলায় উঠে ডা. হাফিজুর রহমানের স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগীরা ঘটনার দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
গাছা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ডাকাতরা পালানোর সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলে।ঘটনাস্থল থেকে দুটি দা ও একটি ককটেল জব্দ করা হয়েছে। ডাকাতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।দায়ীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।গাজীপুরে চুরি, ছিনতাই, ডাকাতি,খুনসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাওয়ায় গাজীপুর মহানগরবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।