বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

গাজীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ইমরান বেকারীকে ১ লাখ টাকা জরিমানা

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৪৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

 

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের তোয়াক্কা না করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে ইমরান বেকারীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কোনাবাড়ী জেলখানা রোড এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন।
বেকারির ভেতরে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ক্রিম রোল, রুটি সহ বিভিন্ন বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল।
খাদ্যদ্রব্যে ক্ষতিকর রাসায়নিক ও নিষিদ্ধ উপকরণের ব্যবহার পরিলক্ষিত হয়।

পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের সঠিক তথ্য সংরক্ষণে অবহেলা পাওয়ায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কোনাবাড়ী থানা পুলিশের একটি বিশেষ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। সহকারী পরিচালক আফসানা পারভীন জানান, জনস্বাস্থ্য রক্ষায় এবং ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিতে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত পণ্য উৎপাদনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর