বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

গাজীপুরে আইনজীবী শফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি / ৭০ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ৫, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য মোঃ শফিকুল ইসলাম প্রধানের ওপর হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদেমানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় গাজীপুর জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন ও প্রতিবাদ সভা বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (কামাল), সিনিয়র আইনজীবী এডভোকেট শহিদুল ইসলাম, এডভোকেট মিশুক, এডভোকেট আরিফ ভূইয়া, এডভোকেট জিনাত ফেরদৌস রত্না,এডভোকেট গোপাল সূত্রধর সহ প্রমুখ।

 

বক্তারা বলেন, একজন আইনজীবীর ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা শুধু ব্যক্তিগত নয়, এটি আইনের শাসনের ওপর আঘাত। তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে আইনজীবী সমাজের ঐক্য ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থানের ঘোষণা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর