শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

গাজীপুরে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

মোঃনাসির উদ্দিন গাজীপুর / ৮৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ

  • ভোটকেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন প্রায় ১২ হাজার সদস্য ।

মোঃ নাসির উদ্দিন গাজীপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে নির্বাচনী নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে প্রস্তুতিমূলক সমাবেশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর জেলায় প্রায় ১২ হাজার আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

বুধবার দুপুরে গাজীপুরের জয়দেবপুর শহীদ বরকত স্টেডিয়ামে এ নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের সহযোগিতা প্রদান, শৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন,

“নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে পরিবেশ নিশ্চিত করাই আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব। দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততা বজায় রাখতে হবে।”

তিনি আরও জানান, গাজীপুর জেলার বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রায় ১২ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকালীন সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তারা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।

সমাবেশে আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পর্যায়ের প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর