রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

গাজীপুরে আমারজনতা.কম-এর প্রধান সম্পাদক মো. ছানাউল্যাহ নূরীর বাড়িতে চুরি 

রিপোর্টারের নাম / ১২৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ণ

মোঃনাসির উদ্দিন 

 

গাজীপুর মহানগরীর সামান্তপুরে এক সাংবাদিকের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। এ ব্যাপারে আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় এজাহার দাখিল করা হয়েছে।

 

এজাহার সূত্রে জানা যায়, গত (১৪ এপ্রিল, ২০২৪) রবিবার দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে চারটার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা আমারজনতা.কম-এর প্রধান সম্পাদক মো. ছানাউল্যাহ নূরীর সামান্তপুরস্থ বাড়িতে চুরি করে। তখন সাংবাদিক স্বপরিবারে পাশের রুমে ঘুমিয়ে ছিলেন। তার স্ত্রী ভোর বেলা ফজরের নামাজ আদায়ের জন্য উঠলে বাড়ির দ্বিতীয় তলার প্রধান দরজা ও দক্ষিণ পার্শ্বের দরজা খোলা এবং রুমের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও স্টিলের আলমারির তালা ভঙ্গা অবস্থায় দেখতে পান। এ সময় তার ডাক-চিৎকারে সাংবাদিক ঘুম থেকে জেগে উঠে চুরির বিষয়টি টের পান।

 

চোরেরা তার জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নগদ টাকা, জুতা, জামা, শাড়ি, ইলেক্ট্রনিক্স পণ্য, মোবাইল ফোন সেট ও স্বর্ণালংকার সহ আড়াই লাখ মালামাল নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদর থানার ২৯নং পুলিশিং বিটের দায়িত্বরত কর্মকর্তা এসআই উজ্জ্বল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর