শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মহিপুর ও আলিপুর বাজারে অবৈধ দখলদারদের হীরক ব্যবসা, পানি উন্নয়ন বোর্ড ও খাস জমি বিক্রি ও বহুতল ভবন নির্মাণ শ্রীপুরে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ, অসহায়দের পাশে ইসমাইল হোসেন ফাউন্ডেশন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভেড়ামারায় পানিতে ডুবে ১ জনের মৃত্যু শ্রীপুরে ২২ কোটি টাকার ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশা বহু ভাষাবিদ, অনুবাদক কবি মাহমুদুল হাসান নিযামী আর নেই  বঙ্গোপসাগর থেকে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক  ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান -কুয়াকাটা পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায়  প্রান গেল কয়রার শিশু কন্যা রাবেয়ার

গাজীপুরে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার পুলিশ, আটক ৩

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১৩৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫, ৩:১০ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

 

গাজীপুর মহানগরে চাঁদাবাজি মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাসন থানা পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

 

আহত ওই পুলিশ কর্মকর্তার নাম মোহাম্মদ আলী। বুধবার (২৫ জুন) রাত ৮টার দিকে নগরীর বাসন থানাধীন ইটাহাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে আহত এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে রাতেই বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

বাসন থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজি মামলার আসামি রবিকে (৩৪) তার ইটাহাটার বাড়িতে গ্রেপ্তার করতে অভিযান চালান এসআই মোহাম্মদ আলী। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি রবি ও তার পরিবারের সদস্যরা অতর্কিতভাবে এসআই মোহাম্মদ আলীর ওপর হামলা চালায় এবং তাকে মারধর করে।

 

খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় এসআই মোহাম্মদ আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

 

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সজিব জানান, হামলার পর মূল আসামি রবি পালিয়ে গেলেও এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। পলাতক রবিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। অভিযুক্ত রবি ইটাহাটা এলাকার মৃত সোবাহানের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর