শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

গাজীপুরে একটি রপ্তানিমুখী পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ২৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

 

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় একটি পোশাক তৈরির কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে কারখানা খুলে দেওয়া এবং তাদের কিছু দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার পি এন কম্পোজিট লিমিটেড কারখানার এক শ্রমিক গত ৭ ডিসেম্বর জরুরি কাজে কারখানা থেকে বের হন। যখন তিনি কাজ শেষ করে ফিরে আসেন, তখন কারখানার কিছু কর্মকর্তার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

ওই ঘটনাকে কেন্দ্র করে পরদিন, সোমবার, শ্রমিকরা কয়েকজন কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। কোনোভাবেই শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। বিকেল বেলা শ্রমিকরা চলে যাওয়ার পর রাতেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে। বন্ধের নোটিশ কারখানার প্রধান ফটকে সাটানো হয়।নোটিশে বলা হয়েছে পি.এন. কম্পোজিট লিঃ এর সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৭ ডিসেম্বর থেকে কারখানার শ্রমিকগণ কিছু অযৌক্তিক দাবি উত্থাপন করে, অবৈধভাবে কারখানায় সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে। চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে এবং অবৈধ ধর্মঘটে লিপ্ত হয়, যা অদ্যবধি চলমান। যার ফলে কারখানার অভ্যন্তরে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে।এতে কোম্পানি কর্তৃপক্ষ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।’

নোটিশে আরও লেখা রয়েছে, ‘কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আহ্বান জানায় যে যেকোন প্রকার দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব এবং সকলকে উৎপাদন কার্যক্রম সচল রাখার জন্য অনুরোধ করা হয়। কিন্তু শ্রমিকগণ কাজে যোগ দিতে বিরত থাকায় কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী এটি বেআইনী ধর্মঘট হিসেবে গণ্য হয়। উদ্ভূত পরিস্থিতিতে কারখানার কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ অত্র কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীর সার্বিক নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর