শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলার কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর মডেল থানার তিন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
(২৯ মার্চ ২০২৩ইং) বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম।
এর আগে, গতকাল মঙ্গলবার গাজীপুর পুলিশ সুপার স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসিদের বদলি করা হয়।
গাজীপুর এসপি অফিস সূত্রে জানা গেছে, কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমানকে প্রত্যাহার করে লাইন ওয়ার হিসেবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমানকে কালীগঞ্জ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
শ্রীপুর মডেল থানার (ওসি) মনিরুজ্জামানকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বদলি করা হয়েছে। তার জায়গায় কাপাসিয়া থানার (ওসি) এ এফ এম নাসিমকে শ্রীপুর মডেল থানায় দেওয়া হয়েছে।
অন্যদিকে, গাজীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক এ এইচ এম লুৎফর কবীর দেওয়া হয়েছে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে।