শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

গাজীপুরে এনসিপির সমাবেশ রাস্তায়, প্রটোকলে পুলিশ, ভোগান্তিতে জনগণ 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৭০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

 

জুলাই ২০২৪ সরকারি চাকরিতে কোটা বাতিলের জন্য আন্দোলন করে ছাত্ররা। আওয়ামিলীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের অংশ নেয়া ছাত্র-ছাত্রীদের রাজাকারের নাতি পুতি বলেন। ফলশ্রুতিতে আরো ফুলে ফেঁপে উঠে আন্দোলন। ছাত্রছাত্রীরা মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করে, তাদের একদফা, একদাবি শেখ হাসিনা সরকারের পদত্যাগ। পুলিশের গুলিতে নিহত ও আহত হয় অসংখ্য শিক্ষার্থী। সারা দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ছাত্রদের নির্বিচারে হত্যার প্রতিবাদে রাস্তায় নামে। ৫ আগস্ট ২০২৪ অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনাসহ অসংখ্য আওয়ামী নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ডঃ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে কিছু বিপ্লবী ছাত্র নেতাসহ করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। কিছুদিন যেতে না যেতেই আলাউদ্দিনের চেরাগ পেয়ে যায় কিছু ছাত্রনেতা। ফুলে ফেঁপে উঠতে থাকে তাদের সম্পদের পরিমাণ। নাহিদ ইসলামকে প্রধান করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করা হয়। রাজনৈতিক দল গঠনের পর থেকে নতুন এ দলের কিছু সদস্য বেপরোয়াভাবে চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে। কোন কোন নেতা আবার নারী কেলেঙ্কারির মতো ঘটনায় জড়িয়ে পড়ে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলায় সমাবেশ করে আসছে তারই ধারাবাহিকতায় ২৯ জুলাই গাজীপুরের রাজবাড়ী মাঠে তাদের সমাবেশ হওয়ার কথা। সমাবেশে এনসিপি নেতা নাহিদ ইসলাম, সারজিশ আলম, তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা শোনা যায়। কিন্তু ২৯ জুলাই ২০২৫ রাজবাড়ীর মাঠের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়। পুলিশ রাজবাড়ী মাঠের আশেপাশের রাস্তার সমস্ত গাড়ি চলাচল বন্ধ করে দেয়। সদ্য জন্মানো নতুন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিআইপি প্রটোকলের ব্যবস্থা করে পুলিশ। রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ করায় ভোগান্তিতে পড়ে জনগণ। রাস্তা বন্ধ করে অনুষ্ঠান করার প্রতিবাদ করেন গাজীপুর থেকে জুলাই বিপ্লবে অংশ নেয়া ছাত্র-ছাত্রীরা। পুলিশ দুপুর হতে শিববাড়ি মোড় থেকে রেলক্রসিং হয়ে রাজবাড়ী রাস্তার সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশের এমন কান্ডে অবাক সুশীল সমাজ। জানা যায়, নতুন রাজনৈতিক দল যারা এখনো নিবন্ধন পায়নি তাদের প্রটোকল দেয়ার জন্য বাহিরে থেকে প্রায় সাত হাজার পুলিশ মোতায়েন করা হয় গাজীপুরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর